• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
বাবা ও স্ত্রীর জানাজায় মোজতবার অনুপস্থিতি নিয়ে আবারও গুঞ্জন, বাড়ছে উদ্বেগ ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৩৫৩৫, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে যুদ্ধবিরতির আট মাস পরও গাজায় পড়ে আছে মরদেহ, শিশুদের কামড়াচ্ছে ইঁদুর লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ সমাধানের খুব কাছাকাছি, বললেন ট্রাম্প পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক গোলকধাঁধাঁর মুখোমুখি বাংলাদেশের তদন্তকারীরা সুদ ব্যবধানে ধাক্কা খাবে দেশের এসএমই খাত উন্নত প্রযুক্তি ও মানসম্মত ইস্পাত উৎপাদনের দিকেও গুরুত্ব দিতে হবে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ প্রতিটি চ্যালেঞ্জ দিশা পাটনিকে আরও শক্ত করেছে

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: আলাপের শুরুতেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রসঙ্গ তুলতেই মুখে চওড়া হাসি ফুটে ওঠে। দিশা পাটানি বলেন, ‘আমার প্রিয় ঘরানাগুলোর একটি কমেডি। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির আমি বড় ভক্ত। তাই নতুন কিস্তির প্রস্তাব পেয়ে এক মুহূর্তও ভাবিনি। আসলে এত বড় তারকাবহুল দলের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না।’
শুধু নতুন একটি ঘরানায় কাজ করাই নয়, এই ছবির আরেক বড় প্রাপ্তি অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ। তাঁর ভাষায়, পুরো শুটিংজুড়েই ছিল উৎসবের আবহ। অক্ষয় কুমার প্রায়ই মজার ভিডিও বানাতেন। শুটিংয়ের ফাঁকে সবাই মিলে ভলিবল খেলতেন, আড্ডা দিতেন। হাসতে হাসতে বললেন, ‘আহমেদ স্যার (নির্মাতা আহমেদ খান) শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, আমরা বাকিরা খেলাধুলা আর আড্ডায় মেতে থাকতাম। সত্যি বলতে, আহমেদ স্যার ছাড়া আর কেউ খুব বেশি পরিশ্রম করেনি।’
অক্ষয়ের প্রসঙ্গে দিশা জানান, ‘অক্ষয় স্যার সব সময় নির্ধারিত সময়ে সেটে আসেন, সময়মতো কাজ শেষ করেন। দড়ি ধরে ঝুলতে, দড়ি বেয়ে উঠতে, এমনকি হেলিকপ্টার থেকে ঝুলে স্টান্ট করার মতো অনেক কিছুই তাঁর কাছ থেকে শিখেছি।’ শুধু অক্ষয়ই নন, জনি লিভার ও আরশাদ ওয়ারসির মতো কমেডি তারকাদের সঙ্গেও কাজ করা ছিল দিশার জন্য বড় শিক্ষা। তাঁর ভাষ্যে, ‘ওনাদের কাজ কাছ থেকে পর্যবেক্ষণ করেই কমেডিকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।’
দিশার মতে, অভিনয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দর্শক হাসানো। ‘মানুষকে হাসানো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিনয়কে এমনভাবে উপস্থাপন করা, যাতে সবকিছু একেবারে স্বাভাবিক মনে হয়। তবে ইউনিটের সবাই এতটাই সহযোগিতাপরায়ণ ছিলেন যে পুরো কাজটাই উপভোগ্য হয়ে উঠেছিল,’ বলেন অভিনেত্রী।
নিজেকে কখনোই প্রতিযোগিতার দৌড়ে দেখতে চান না দিশা। তাঁর মতে, ‘অন্যকে টেক্কা দেওয়া নয়, বরং নিজের কাজটাই সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করি। দর্শক যদি সেই কাজের সঙ্গে সংযোগ খুঁজে পান, সেটাই সবচেয়ে বড় সাফল্য।’ পর্দায় তাঁকে যতটা আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস মনে হয়, বাস্তবের দিশা ঠিক ততটাই শান্ত ও অন্তর্মুখী। নিজের এই স্বভাব নিয়ে কোনো আক্ষেপ তাঁর নেই। বরং এটাকেই শক্তিতে পরিণত করেছেন। তিনি বলেন, ‘এই স্বভাবের কারণে নিজেকে সবার সামনে তুলে ধরা সব সময় সহজ ছিল না। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত আর ধৈর্যশীল করেছে। আমি চাই, আমার হয়ে আমার কাজই কথা বলুক। শান্ত, সংযত আর আবেগনির্ভর চরিত্রগুলোর সঙ্গে নিজের সবচেয়ে বেশি মিল খুঁজে পাই।’
নিজেকে আরও নতুনভাবে আবিষ্কার করতে চান এই অভিনেত্রী। মনস্তাত্ত্বিক থ্রিলার, অ্যাকশন ড্রামা কিংবা গভীর আবেগনির্ভর চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই নিয়মিত ব্যায়াম, কার্ডিও ও ওয়েট ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।
তেলেগু চলচ্চিত্র দিয়ে দিশার যাত্রা শুরু। তাঁকে নতুন পরিচিতি এনে দেয় ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। নিজের ‘সুপারহিরো’ জ্যাকি চ্যানের সঙ্গে একটি চীনা ছবিতে কাজ করাকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলে মনে করেন দিশা। এরপর ‘বাঘি টু’, সালমান খানের সঙ্গে দুটি ছবি, ‘কল্কি ২৮৯৮’, এডি’র মতো বড় প্রযোজনায় অভিনয় তাঁর ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দিশাকে শিগগিরই ‘আওয়ারাপন ২’–এ ইমরান হাশমি ও শাবানা আজমির সঙ্গে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category