• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বেতনসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বুধবার (৮ জুলাই) সকাল শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন নিশ্চিত করা এবং কোম্পানির ‘মামুন’ নামের এক কর্মকর্তাকে অপসারণ করা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলন করছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যান চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলছি। আর আমরা মহাসড়কে যান চলাচল সচল করেছি আশা করছি অল্প সময়ের যান চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category