• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার

ভবিষ্যতে ম্যাচ রেফরি হওয়ার ইচ্ছা বাশারের

প্রভাত রিপোর্ট / ২১২ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: চলতি মাসেই বিসিবির তত্বাবধায়নে অনুষ্ঠিত হবে ভবিষ্যত ম্যাচ রেফরিদের নিয়ে একটি কর্মশালা। যেখানে ম্যাচ রেফরি হওয়ার জন্য আবেদন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া সেই কর্মশালাতে অংশ নিতে আবেদন করেছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকও।
বাশার গণমাধ্যমকে জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি এখানে আবেদন করেছেন। তিনি বলছিলেন, ‘ম্যাচ রেফরির কোর্সের জন্য নাম দিয়েছি। ভবিষ্যতে ম্যাচ রেফরি হতে পারি। এই কোর্স ঈদের পর শুরু হবে। আমি দিয়েছি, রাজ্জাক দিয়েছে। বাকিরা হয়তো অনেকেই দিয়েছে।’
বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশনের দায়িত্বে আছেন। এর আগে তিনি নির্বাচক হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, রাজ্জাক এখনও জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য। এবার দুজনই ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বলা হয়েছিল। জানা গেছে বেশ কিছু সিভি জমা পড়েছে। বাশার ও রাজ্জাক শুরুর দিকেই আবেদন জমা দিয়েছেন এবং শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও