• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : গোটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনের ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির নির্মাণে ছবির নাম ভূমিকায় আছেন রণবীর কাপুর। এর প্রথম পর্ব নির্মাণেই ব্যয় হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ কোটি রুপি! ইতিপূর্বে একটি টিজার এসেছে। তাতেই আগ্রহ বেড়েছে দর্শকের।
এবার খবর মিলল ট্রেলারের। বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ১৮ জুলাই প্রকাশিত হবে ‘রামায়ণ’-এর ট্রেলার। মুক্তির প্রায় সাড়ে তিন মাস আগেই প্রকাশ্যে আসতে চলেছে ট্রেলারটি। সাধারণত বলিউডের ছবির ট্রেলার আসে মাস খানেক আগে। তবে যেহেতু ‘রামায়ণ’কে বিশ্বব্যাপী একটি বড় প্রজেক্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে, তাই দীর্ঘমেয়াদে ছক কষছেন নির্মাতারা।
এদিকে ট্রেলার মুক্তির আগেই একটি রেকর্ড গড়ল ‘রামায়ণ’। ভারতে ছবিটির ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি হয়েছে ৩৫০ কোটি রুপিতে। কিনেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। বিষয়টি নিয়ে বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, “এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন চুক্তি। নমিত মালহোত্রার রামায়ণ ৩৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা আগের সর্বোচ্চ রেকর্ডধারী ‘কিং’-এর চেয়ে ১০০ কোটি রুপি বেশি। সিনেমাটি নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া, আর পুরো চলচ্চিত্র অঙ্গন ‘রামায়ণ’-এর সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।” যেহেতু বড় অংকের টাকায় স্বত্ব নিয়েছে, তাই সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে ‘রামায়ণ’ পৌঁছানোর যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে ধর্মা প্রোডাকশন।
উল্লেখ্য, ‘রামায়ণ’-এ রণবীর কাপুর ছাড়াও আছেন সাই পল্লবী, যশ, সানি দেওলের মতো তারকারা। ৩০ অক্টোবর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category