• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দম নিচ্ছেন শাহরুখ খান। পুরনো খবর, ‘কিং’ দিয়ে ফিরবেন পর্দায়। এরই মধ্যে টিজারে চমক দেখিয়েছেন। এখন অপেক্ষা পুরো ছবির। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে উঠে এসেছে, ‘কিং’-এর বাজেট নাকি ৪৫০ কোটি রুপি। যদি তাই নয়, তাহলে এটিই হবে শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল ছবি। এতদিন ধরে এ খেতাব ছিল ‘জওয়ান’-এর দখলে; অ্যাটলি কুমার নির্মিত ছবিটি প্রায় ৪০০ কোটি রুপিতে বানানো হয়েছিল।
এবার কি তবে ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘কিং’? না, তেমন কোনো নিশ্চয়তা মিলল না। বরং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানালেন, খবরটা সত্য নয়। ছবির বাজেট নিয়ে যখন আজ আলোচনা শুরু হলো, তখন সিদ্ধার্থ এক্স-এ লিখলেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি স্পষ্ট করেননি, তবে সহজেই আঁচ করা যায়, ‘কিং’-এর বাজেট নিয়েই এ প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা।
প্রথম দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব ছিল চিত্রনাট্যকার সুজয় ঘোষের হাতে। তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ বানিয়েছেন।
নতুন ছবিতে অনেক তারকার সমন্বয় করা হচ্ছে। শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন তার কন্যা সুহানা খান। এছাড়াও আছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, রাঘব জুয়াল প্রমুখ। শোনা যাচ্ছে, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘কিং’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category