• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। সেই হতাশা কাটতে না কাটতেই জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রাফায়েল মার্কেজ। বুধবার এক বিবৃতিতে তার নিয়োগের ঘোষণা দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)।
৪৭ বছর বয়সী মার্কেজ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেক্সিকোর দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্বকাপের কোচ হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হচ্ছেন। মার্কেজ ২০২৪ সালের আগস্ট থেকে অবশ্য সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন। এরপরই তাকে উত্তরসূরি কোচ হিসেবে বিবেচনায় করার গুঞ্জন ছিল।
মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, পরিকল্পিত ও সুশৃঙ্খল রূপান্তরের অংশ হিসেবেই মার্কেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় দলে ধারাবাহিকতা বজায় রাখা, খেলোয়াড়দের উন্নয়ন এবং সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে মেক্সিকোর কোনো আন্তর্জাতিক ম্যাচ সূচিতে নেই। তবে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের শুরুতে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে নতুন কোচ হিসেবে অভিষেক হওয়ার কথা মার্কেজের।
মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় মার্কেজ। পাঁচটি বিশ্বকাপে দেশের জার্সি গায়ে খেলেছেন তিনি। জিতেছেন ১৯৯৯ সালের কনফেডারেশনস কাপ এবং ২০০৩ ও ২০১১ সালের গোল্ড কাপ।
ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। মোনাকোর হয়ে ইউরোপে যাত্রা শুরু করে বার্সেলোনায় দীর্ঘ সময় খেলেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা। দেশে অ্যাটলাস ও লেওনের হয়েও সফল সময় কাটিয়েছেন।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান মার্কেজ। প্রথমে রিয়াল আলকালার বয়সভিত্তিক দলে কাজ করেন। পরে বার্সেলোনার রিজার্ভ দল বার্সা আতলেতিকের দায়িত্ব নিয়ে দুই মৌসুমে ৮২ ম্যাচে ৪০টি জয় তুলে নিজের দক্ষতার প্রমাণ দেন। এবার মেক্সিকো দলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রস্তুত তিনি। উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলোতে চলতি বিশ্বকাপের যাত্রায় ইতি টেনেছে মেক্সিকো। তবে ২০৩০ সালে শিরোপা জয়ের লক্ষ্যেই রাফায়েল মার্কেজকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category