• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

মরক্কোর গোলকিপারের বিশ্বকাপে ৯ পেনাল্টির মধ্যে গোল হজম মাত্র দুইটি

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের স্পটকিক রুখে দিয়ে নতুন এক ঐতিহাসিক কীর্তি গড়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এই দারুণ সেভের মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি পেনাল্টি ঠেকানোর রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। টাইব্রেকারসহ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত মোট ৯টি পেনাল্টি শটের মুখোমুখি হয়েছেন বুনো। এর মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়েরা মাত্র দুবার বল জালে জড়াতে সক্ষম হয়েছেন। বাকি সাতটি শটের মধ্যে চারটি সরাসরি রুখে দিয়েছেন এই মরোক্কান তারকা, আর তিনটি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপে বুনোর বিপক্ষে নেওয়া প্রতি নয়টি পেনাল্টির মধ্যে সাতটি থেকেই গোলবঞ্চিত হয়েছে প্রতিপক্ষ। একজন গোলরক্ষকের জন্য এই পরিসংখ্যানকে অভাবনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্ব ফুটবলে পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে আগে থেকেই সুনাম রয়েছে ইয়াসিন বুনোর। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে এমবাপের মতো বিশ্বমানের খেলোয়াড়ের শট রুখে দিয়ে তিনি নিজের সেই দক্ষতারই প্রমাণ দিয়েছেন। এই সেভের ফলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি বাঁচানো গোলরক্ষকদের মর্যাদাপূর্ণ তালিকায় নিজের নাম খোদাই করে নিয়েছেন বুনো, যেখানে বর্তমানে তার রুখে দেওয়া পেনাল্টির সংখ্যা চার।

বিশ্বকাপে ইয়াসিন বুনুর পেনাল্টি পরিসংখ্যান
মোট পেনাল্টির মুখোমুখি: ৯টি
গোল হজম: ২টি
সেভ: ৪টি
প্রতিপক্ষের শট বাইরে: ৩টি


আপনার মতামত লিখুন :
More News Of This Category