• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে নায়িকা পূর্ণিমার জন্মদিন পালন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী চার বছর আগে গ্রেপ্তার নিয়ে পরীমনি বললেন, ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িও কিনে নিলেন শাহরুখ খান ভেঙে গেছে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ও গায়িকা আইইউয়ের প্রেম নতুন কোচ হোর্হে জেসুস বললেন, রোনালদো ফিট থাকলে দলে জায়গা পাবেন এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার নামে শামুকের নাম রাখলেন বিজ্ঞানী বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই ‘একজন নিষিদ্ধ, অন্যজন মাফ’ কেন বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

সেতু ধসে পড়ায় বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বান্দরবান: বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category