• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে নায়িকা পূর্ণিমার জন্মদিন পালন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী চার বছর আগে গ্রেপ্তার নিয়ে পরীমনি বললেন, ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িও কিনে নিলেন শাহরুখ খান ভেঙে গেছে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ও গায়িকা আইইউয়ের প্রেম নতুন কোচ হোর্হে জেসুস বললেন, রোনালদো ফিট থাকলে দলে জায়গা পাবেন এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার নামে শামুকের নাম রাখলেন বিজ্ঞানী বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই ‘একজন নিষিদ্ধ, অন্যজন মাফ’ কেন বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই ‘একজন নিষিদ্ধ, অন্যজন মাফ’ কেন

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: যত দিন গড়াচ্ছে, বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই। নকআউট পর্বের শুরু থেকে আলোচনা যেন ঘুরপাক খাচ্ছে লাল কার্ড নিয়েই। কোয়ার্টার ফাইনালের আগপর্যন্ত নকআউটে লাল কার্ড দেখেছেন দুজন। এরপর দুজনের পথ ঘুরে গেছে দুই দিকে। একজন মাফ পেয়ে নেমেছেন মাঠে, আরেকজনকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ। ফিফার এই দ্বৈত আচরণের কারণ কী?
ঘটনার সূত্রপাত শেষ ৩২-এ। যুক্তরাষ্ট্র–বসনিয়ার খেলায় লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। বসনিয়ার খেলোয়াড়ের গোড়ালিতে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে।
নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচে তাঁর থাকার কথা মাঠের বাইরে। সেই নিয়ম বদলে গেল ফিফার নির্দেশনায়। ফিফার কাছে লাল কার্ড নিয়ে আপিল করে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস থেকে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ফোন দিলেন ফিফা সভাপতিকে। এরপরেই ফিফা থেকে জানানো হলো, লাল কার্ড দেখলেও বালোগানের পরবর্তী ম্যাচ খেলতে কোনো বাধা নেই। ফলে শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামলেন বালোগান।
একেবারেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখল ইংল্যান্ড। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেন ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। মেক্সিকান খেলোয়াড়ের পা মাড়িয়ে দেওয়ায় লাল কার্ড দেখানো হয় তাঁকে। সেদিন রাতেই বালোগানের লাল কার্ড বাতিল করেছিল ফিফা।
ফলে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মজা করে বলেছিলেন, ‘হ্যারি কেইনকে বলব ট্রাম্পের সঙ্গে কথা বলতে। যাতে ওর লাল কার্ডটাও বাতিল করা হয়।’
হ্যারি কেইন বলেছেন কি না জানা নেই, কিন্তু ইংল্যান্ড আপিল করেছিল কোয়ানসাকে দেখানো লাল কার্ডকে বিবেচনা করতে। তাদের আপিল ফিরিয়ে দিয়েছে ফিফা। উল্টো ফাউলের ধরন দেখে নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে করেছে দুই ম্যাচ। দুই খেলোয়াড়ের ঘটনা পুরোপুরি এক। প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখেছেন দুজনেই। ভিএআর দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা করার পর পৌঁছায় এই সিদ্ধান্তে। মাঠে রেফারির নেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল দুই দলই। ফলে আরেকবার দুজনকেই আতশি কাচের নিচে ফেলার সুযোগ ছিল ফিফার।
ফিফা নিজেদের ২৭ নম্বর ধারাকে ব্যবহার করেছে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য। ফিফার ২৭ নম্বর ধারায় লেখা আছে, ‘কমিটির সবাই যদি একমত হয়, তবে যেকোনো শাস্তি এক বছরের জন্য স্থগিত করতে পারবে।’সেই নিয়ম অনুযায়ী বালোগানের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু এর মধ্যেও যদি তিনি একই ধরনের কাজ করেন, অর্থাৎ লাল কার্ড দেখেন, তবে তাঁর জন্য অপেক্ষা করছে আরও বড় ধরনের শাস্তি।
কোয়ানসার ক্ষেত্রে একই নিয়ম বিবেচনার আপিল করেছিল ইংল্যান্ড। কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। বরং ডিসিপ্লিনারি কমিটি থেকে সিদ্ধান্ত এসেছে, এক ম্যাচ নয়, তাঁকে বরখাস্ত করা হবে দুই ম্যাচের জন্য। অর্থাৎ একই জায়গা থেকে দুই খেলোয়াড়ের জন্য সিদ্ধান্ত এসেছে দুই রকম। ফলে প্রশ্নটা এসেই যায়, যতই ফিফা সভাপতি না করুন না কেন, ডোনাল্ড ট্রাম্পের ফোনকলেই কি বদলে গিয়েছে সিদ্ধান্ত? নাকি একই দোষে দুজনের দুই রকম শাস্তি হওয়াটা নিছকই কাকতালীয়?


আপনার মতামত লিখুন :
More News Of This Category