• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে নায়িকা পূর্ণিমার জন্মদিন পালন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী চার বছর আগে গ্রেপ্তার নিয়ে পরীমনি বললেন, ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িও কিনে নিলেন শাহরুখ খান ভেঙে গেছে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ও গায়িকা আইইউয়ের প্রেম নতুন কোচ হোর্হে জেসুস বললেন, রোনালদো ফিট থাকলে দলে জায়গা পাবেন এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার নামে শামুকের নাম রাখলেন বিজ্ঞানী বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই ‘একজন নিষিদ্ধ, অন্যজন মাফ’ কেন বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্ট : তাঁর হাত ধরে আর্জেন্টিনা ৩৬ বছরের খরা কাটিয়ে জিতেছিল বিশ্বকাপের সোনালি ট্রফি| এবার লিওনেল স্কালোনি দাঁড়িয়ে আরেক ইতিহাসের সামনে| ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে| তবে স্কালোনির ভাবনায় কেবল ট্রফি নয়, তিনি খুঁজছেন এক চিরন্তন উত্তরাধিকার|
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা| এই মহারণের আগে গতকাল অ্যারোহেড স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্কালোনি জানালেন তাঁর মনের গভীরের এক ইচ্ছা| তাঁর দলকে ট্রফি জয়ী হিসেবে তো বটেই, তার চেয়েও বড় ‘হার না মানা’ এক দল হিসেবে মনে রাখুক ফুটবল বিশ্ব|
স্কালোনি যখন কথা বলছিলেন, তাঁর কণ্ঠে তখন এক অদ্ভুত আবেগ| আগের দিনই আর্জেন্টিনার এক ১০ বছরের খুদে ভক্তের আবেগঘন বার্তার ভিডিও দেখেছেন| সেই প্রসঙ্গ টেনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি চাই এই জাতীয় দলটাকে সবাই এমন একটা দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না| আমরা কোচিং স্টাফ, খেলোয়াড়েরা—সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি| আমরা শুধু একটা জয়ের জন্য খেলি না| যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটা সত্যিই অসাধারণ|’
১০ বছরের সেই শিশুর ‘আর্জেন্টিনা’ চিৎকার স্কালোনিকে ছুঁয়ে গেছে| তিনি মনে করেন, ট্রফির চেয়েও এই নিরেট আবেগ আর হার না মানার মানসিকতাই তাঁর দলের আসল উত্তরাধিকার|
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বটা অনায়াসেই পার করেছিল আর্জেন্টিনা| কিন্তু নকআউট পর্বে এসে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে তাদের পড়তে হয়েছে চরম পরীক্ষা ও তীব্র চাপে| অবশ্য সব বাধা পেরিয়ে বিশ্বকাপে এখন টানা ১১ ম্যাচে অপরাজিত লিসান্দ্রো মার্তিনেজ-এনজো ফার্নান্দেজরা| তবে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে সুইজারল্যান্ড যে কঠিন পরীক্ষা নেবে, তা ভালো করেই জানেন স্কালোনি| সুইসদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা| সুইজারল্যান্ডকে সমীহ করে স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপে ওদের দীর্ঘ ইতিহাস আছে| শারীরিকভাবে শক্তিশালী ও দারুণ অভিজ্ঞ সব খেলোয়াড় আছে ওদের দলে| তাই ম্যাচটা যে ভীষণ কঠিন হবে, তাতে কোনো সন্দেহ নেই| ওরা কল¤ি^য়াকে হারিয়ে এসেছে, যারা এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছিল|’ সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বা নরওয়ে|


আপনার মতামত লিখুন :
More News Of This Category