• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ছে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এশিয়ান গেমস কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ ফ্রি-কিকে আরও এক গোল মেসির, আবারও ড্র মায়ামির দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা ‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘থার্টিন ইন গাজা’
বিয়ের দাওয়াতে যাওয়া হলো না মা ও দুইবোনের

ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ভ্যানচালকের মৃত্যু

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের (মিথিলা) মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১২ জুলাই) বিকাল পৌনে চারটার সময় উপজেলার জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্মন রায়ের ছেলে অটোভ্যান (মিথিলা) চালক পরিমল বর্মন রায় (৪০), পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০), তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)।
এ সময় আহত প্রতিমার আহত যমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিতহরা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে একবট এলাকায় জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যায়। আর আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ এসে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত প্রতীমা রানীর স্বামী প্রদীপ বর্মন রায় বলেন, বড় ভাইয়ের অটোভ্যানে করে বিয়ের দাওয়াতে স্ত্রী ও তিন সন্তানকে পাঠাচ্ছিলাম। স্ত্রী আর দুই সন্তানকে একসঙ্গে হারালাম। আরেক সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। আমি এখন কী নিয়ে বাঁচব।
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বলেন, এ ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় চালক ও তার সহকারী ট্রাকটি রেখে পালিয়ে গেছে। তবে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category