• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ
ইসরায়েলি পার্লামেন্টে আগাম নির্বাচনের প্রস্তাব বাতিল

ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ব্যাপক সমালোচনা চলছে। গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছেন ইসরায়েলি নাগরিকরা। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের দাবিতে তৎপরতা শুরু করেছিল ইসরায়েলের বিরোধী দলগুলো। সম্প্রতি আগাম নির্বাচনের প্রস্তাব সম্বলিত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উত্থাপনও করা হয়েছিল। তবে বিলটি বাতিল হয়ে গেছে। এতে করে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু।
বুধবার পক্ষে-বিপক্ষে এমপিদের ভোট আহ্বান করে নেসেটে সেই বিল উত্থাপন করা হয়। ১২০ আসনবিশিষ্ট নেসেটে বিলটি পাসের জন্য প্রয়োজন ছিল অন্তত ৬১টি ভোট। কিন্তু ভোটাভুটির পরে দেখা যায় বিলটির পক্ষে পড়েছে ৫৩টি ভোট। আর বিপক্ষে পড়ে ৬১টি ভোট। বাকি ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীতে নতুন সেনাসদস্য আহ্বান করে সেনা সমাবেশ ডেকেছিল নেতানিয়াহুর সরকার। তারপরেই এই বিল প্রস্তুতের কাজ শুরু করে বিরোধী দল।
নেসেটে বিল বাতিল হওয়ায় এ যাত্রায় ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টারি আইন অনুসারে, আগামী অন্তত ছয় মাস পর্যন্ত আগাম নির্বাচন সংক্রান্ত কোনো বিল নেসেটে জমা দিতে পারবেন না বিরোধীরা। তবে আগাম নির্বাচনের দাবি ইসরায়েলে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি দেশজুড়ে একটি জনমত জরিপ চালিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ । সেখানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে ৫৭ শতাংশ আগাম নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন।

সূত্র : ফ্রান্স ২৪


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও