• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: তীব্র তারল্যসংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। অর্থসংকটে সৌদি আরবের ক্লাবটি প্রথম সারির খেলোয়াড়দের জুন মাসের পুরো বেতন দিতে পারেনি। থমকে গেছে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর কার্যক্রমও। প্রাক্‌–মৌসুম পর্বের এই তারল্যসংকটে সৌদি চ্যাম্পিয়নদের আগামী মৌসুমের প্রস্তুতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
সৌদি সংবাদমাধ্যম ‘আল-রিয়াদিয়াহ’ এক প্রতিবেদনে জানিয়েছে, তারল্যসংকটের কারণে আল নাসর ক্লাবের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় জুন মাসের বেতনের কেবল আংশিক অর্থ হাতে পেয়েছেন। বাকি বকেয়া পরিশোধের জন্য ক্লাব কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়া রোনালদো এ মুহূর্তে পেশাদার ফুটবলারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে তাঁর পারিশ্রমিক বছরে ২১ কোটি ডলারের বেশি। রোনালদো নাম লেখানোর পর আল নাসর খেলোয়াড় কেনায় ও অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগও করেছে। তবে হঠাৎ কেন তারল্যসংকট, তা স্পষ্ট নয়।
এ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্লাবের দলবদল কার্যক্রমে। বর্তমানে সব ধরনের নতুন খেলোয়াড় দলে নেওয়ার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। গত সপ্তাহে ক্লাব থেকে মার্সেলো ব্রোজোভিচ চলে যান। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের বিদায় দলের মাঝমাঠের জন্য বড় ধাক্কা হলেও আর্থিক সংকটের কারণে তার কোনো বিকল্প খোঁজার আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি এগিয়ে নিতে পারছে না আল নাসর।
এই মৌসুমেই ক্লাবটির দায়িত্ব নেওয়া কোচ আগনে পোস্কেকোগলু শুরুতেই একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী মৌসুমে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটসহ মোট চারটি প্রতিযোগিতায় খেলবে আল নাসর। আর্থিক স্থিতিশীলতা ও নতুন খেলোয়াড় দলভুক্ত করতে না পারলে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঘাটতি রেখেই দল নিয়ে মাঠে নামতে হবে পস্তেফাগ্লুরকে।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। এবার ক্লাবেও এই অস্থিরতা। সময়টা তাই ভালো যাচ্ছে না পর্তুগিজ তারকার জন্যও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category