• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন শুরু হওয়া সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। পশ্চিমা সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের ‘ফোর্ডো’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ধ্বংস করার সক্ষমতা রাখে না। কারণ, এটি পাহাড়ের গভীরে অবস্থিত। তাই তারা এই স্থাপনাটিকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চায়। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে ওয়াশিংটনকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসন বর্তমানে সেই অনুরোধ বিবেচনা করছে না।
ইসরায়েলি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক আলোচনায় ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে পারে। তবে গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা তারা একাই চালিয়েছে। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও