• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা থেকে খুনি ভাড়া করে এনে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা, নেপথ্যে কারা বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তানজিন তিশা শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট : দুই দাবিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিভিল এভিয়েশন অথরিটির হেডকোয়ার্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেবিচক কর্মকর্তা ও কর্মচারীদের দাবি হলো, ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তরা জানান, যোগদানের চার বছরের বেশি সময় পার হলেও তাদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। আয়োজকরা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category