• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন নিহত: রিপোর্ট

প্রভাত রিপোর্ট / ২২৮ বার
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) তাদের ওয়েবসাইটে বেসরকারী সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, হতাহতদের মধ্যে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং ১২৬ জন সামরিক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সামরিক বা বেসামরিক মিলিয়ে আরও ২২০ জন নিহত এবং ৮৬৮ জন আহত ব্যক্তির অবস্থা অজানা, যা এখনও তদন্তাধীন রয়েছে।
এইচআরএএনএ ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যানও প্রদান করেছিল। তারা ইরানের স্থানীয় প্রতিবেদনগুলোকে তাদের তাদের সোর্সের খবরের সাথে তুলনা করে প্রতিবেদন প্রকাশ করে। এদিকে সোমবার ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও