• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

প্রভাত রিপোর্ট / ২০৮ বার
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। খবর আল-জাজিরার।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে।
ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার (১৮ জুন) থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবাও এ সময়ে বন্ধ রাখা হবে।
ইসরায়েলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্য সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে ‘বেসরকারি মার্কিন নাগরিকদের’ সহায়তা করার বিষয়ে এ মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।
এদিকে দূতাবাসের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো এখন বন্ধ আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও