• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা আসর থেকে প্রতিবারই বিশ্বকাপ এলে তার বহুল জনপ্রিয় কয়েকটি গান বিশ্বজুড়ে ফুটবলভক্তদের আন্দোলিত করে। এবারও বিশ্বকাপ ফাইনালে থাকছে তার সঙ্গীত পরিবেশনা। তার আগে টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা।
৪৯ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে মেসির প্রশংসা করে বলেন, ‘লিওনেল মেসি যা করছে তা বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে তুলে ধরে যিনি অত্যন্ত নিষ্ঠাবান ও সুশৃঙ্খল। যিনি সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। একইসঙ্গে প্রমাণ করে যে, বয়স বা অন্যের কথায় কোনো মানুষের পরিচয় নির্ধারিত হয় না।’
অন্যদিকে, মেসির সাফল্যের নেপথ্যে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকেও কৃতিত্ব দিয়েছেন শাকিরা, ‘আমি জানি অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো নারীর পাশে থাকাটা নিজেকে প্রমাণ করতে শক্তি ও প্রেরণা জোগায়।’ তার সেই মন্তব্য রোকুজ্জো ভালোবাসা ও ভাবাবেগ-অশ্রুসিক্ত ইমোজি দিয়ে নিজের স্টোরিতে শেয়ার করেছেন।
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে উপভোগের মন্ত্র নিয়ে নামলেও, মেসি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলছেন। যৌথভাবে আসরের সর্বোচ্চ ৮ গোল ও সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট নিয়ে তিনি শীর্ষে আছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। এ ছাড়া বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলের (এখন পর্যন্ত ২১টি) রেকর্ডটিও এখন আর্জেন্টাইন মহাতারকার দখলে। স্পেনের বিপক্ষে আগামীকালের (রোববার) ফাইনালেও আরও কিছু রেকর্ড তিনি নতুন করে লিখতে পারেন!
বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে, জানালেন স্পেন কোচ
ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছিলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category