• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৫৪ গুপ্তচর গ্রেপ্তার: আনাদোলু

প্রভাত রিপোর্ট / ৯৭ বার
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘শত্রুপক্ষের (ইসরায়েল) জন্য তথ্য সংগ্রহ ও সহায়তা, শাসনব্যবস্থার (তেহরানের) বিরুদ্ধে প্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার’ মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এ হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।
ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।
ইরানের অভিজাত ইসলামিক অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমিন পউর জোধকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।
গত ১৩ জুন আইআরজিসির ড্রােন বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্বপালন করছিলেন। খবর আল–জাজিরার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও