• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

টেকনাফে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজার টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন। সোমবার (২০ জুলাই) দিনের বেলায় তাদের আটকের পরে রাতে তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সীমান্তে ওই তিন ব্যক্তি পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার আটক তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category