• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না: ববি হাজ্জাজ তহবিল সংকটে গাজা: খাবারের থালা খালি হচ্ছে ৫ লাখ ফিলিস্তিনির সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ আনা হবে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত : রিজভী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি: হুমায়ুন কবির কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন কাল আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রভাত রি‌পোর্ট : রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে একজন সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মোশাররফ হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে ‌ঢু‌কেন। সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টা খানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ডিএম‌পির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‌মোশাররফ হো‌সেন চোখে কম দেখতেন। ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।
ডিসি জাহিদুল বলেন, এ বিষয়ে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে ব‌লে প‌রিবার জা‌নি‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category