• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অবসর নিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা লিভিয়ের জিরুদ

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা লিভিয়ের জিরুদ। ৪০ বছরে পা দেওয়া এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই খুব সম্ভবত পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও একসময় ছিল তার দখলে। তবে চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে জিরুদ বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, খুব সম্ভবত এটাই আমার শেষ মৌসুম।
তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানিয়েছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘এ কারণেই আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’
ফ্রান্সের হয়ে জিরুদের ক্যারিয়ার ছিল দারুণ সাফল্যে ভরা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছিলেন জিরুদ। পরে চলতি বছর তার সেই রেকর্ড ছাড়িয়ে যান এমবাপ্পে।
ক্লাব ফুটবলেও কম সাফল্য নেই জিরুদের। ফ্রান্সে মন্টপেলিয়ের হয়ে এবং ইতালিতে এসি মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে চেলসির হয়ে। ২০২১ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া এফএ কাপও জিতেছেন চারবার। এর মধ্যে তিনবারই আর্সেনালের জার্সিতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category