• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

অবৈধ বালুবাহী ডাম্প ট্রাকের বিরুদ্ধে তালবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

জীবন মাহমুদ ডাবলু, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের শামুকিয়া গ্রামে পদ্মা নদী থেকে উত্তোলিত অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং অবৈধ বালু পরিবহন বন্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে উত্তোলিত বালুভর্তি ভারী ডাম্প ট্রাক গ্রামের সরু ও জনবহুল সড়ক ব্যবহার করে চলাচল করছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হচ্ছে এবং কৃষকদের কৃষিপণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়া ভারী যানবাহনের চাপে গ্রামীণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, অবৈধ বালুবাহী ট্রাক চলাচলে বাধা দিতে গেলে একটি প্রভাবশালী মহল প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শামুকিয়া গ্রামের সড়কে অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। তবে সাধারণ মানুষের জীবন-নিরাপত্তা, শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল এবং কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। জনগণের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. রেজাউল, মো. আব্দুর রাজ্জাক, মো. আবির, আছসুল ইসলাম, বাদশা, হাবিবুল, মো. রনি ইসলাম, মো. হোসেন, মো. উসমান, মো. সিয়াম, মো. রাফেজ, মো. তুহিন, মো. সামিউল, মো. নাছিম, সম্রাট, জীবন মাহমুদ, আপন, শিহাবসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ঘোষণা দেন, অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন।
এ বিষয়ে মিরপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শামুকিয়া গ্রামের মানুষের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category