• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে সোমবার বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯%

অভিনেতা সিদ্দিকুরের প্রাক্তন স্ত্রীর ফেসবুক পোস্ট নিয়ে নতুন করে আলোচনা

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে তাদের বড় একটি অংশের ধারণা, মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন। সেই পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’
মিমের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেক মন্তব্যকারী সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ লিখে সম্বোধন করছেন। অনেকের মতে, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই মিম এই খোঁচা দিয়েছেন।
উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তার চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত মাথায় টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানিয়েছেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় জীবন যাপন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন এবং এখন তিনি ‘আলোর পথে’ চলছেন।
এরপর এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি প্রাক্তন স্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এও বলেন, ওইটা আমার দুর্বল জায়গা। আমি সবসময় বলি, বিকজ আমার পৃথিবী, আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। সে আমার এক্স ওয়াইফের কাছে থাকে। তাই ধারণা, সিদ্দিকের এসব ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি মিমের দৃষ্টিগোচর হয়েছে। সে থেকেই এই পোস্ট মিমের।
এছাড়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বুম বা মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে আলোচনায় এসেছিলেন মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই রহস্যময় পোস্টের মাধ্যমে তিনি আবারও নতুন আলোচনার জন্ম দিলেন।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সিদ্দিক ও মিমের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাদের সংসারে আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতি একে অপরের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগ করে আসছেন। তবে সর্বশেষ এই ‘ভণ্ড হুজুর’ মন্তব্যের মাধ্যমে মিম সরাসরি সিদ্দিককে বুঝিয়েছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category