• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : কে বলবে বয়সটা ৩৮! এই বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলের নকআউটে তোলা জয়ে জোড়া গোল করেছেন তিনি। বিশ্বকাপে ২৮তম ম্যাচে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল এবং ইতিহাস গড়া ১৮ গোলের পর মেসি ‘বাকরুদ্ধ’ করে দিয়েছেন ফুটবল বিশ্বকে।
আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে চারটি বিশ্বকাপ রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকও।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৭ গোল করা ব্রাজিলিয়ান নারী কিংবদন্তি ফুটবলার মার্তাকেও পেছনে ফেলেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন সেই মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপে মেসি এই নতুন মাইলফলক গড়লেন। ২০০৬ সালে অভিষেকের পর থেকে বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন।
অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে তিনি কাতার ২০২২-এর ফাইনালে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category