• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশার বিদায়ের পর নতুন করে শুরুর যাত্রায় কার্লো আনচেলত্তি স্কোয়াডে চমক রেখেছেন। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে রাফায়েল রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়েছে সেলেসাওরা। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কেউ নেই।
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র। এর আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ফেডারেশনের ওয়েবসাইটে বলেছিলেন, এটি বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখার একটি সুযোগ। তিনি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’
ব্রাজিল প্রীতি ম্যাচের শুরুটা করবে অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের। এর আগে ব্রাজিল ও অস্ট্রেলিয়া ২০১৭ সালের জুনে মেলবোর্নে শেষবার মুখোমুখি হয়েছিল। যেখানে সেলেসাওরা জিতেছিল ৪-০ গোলে। অন্যদিকে, ভারতের বিপক্ষে প্রথমবার মোকাবিলা করতে যাচ্ছে ব্রাজিল। দেশটিতে সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ বড় সংখ্যক ভক্ত রয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category