• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে কাল : কৃষিমন্ত্রী

অস্ত্রপচারের জন্য আর্থিক অনুদান দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল: জীবনের সঙ্গে লড়াই করছেন সবজি বিক্রেতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা মো. তাজিবুর রহমান। দীর্ঘদিন ধরে একের পর এক জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ও অস্ত্রপচারে সর্বস্ব হারিয়েছেন তিনি। বর্তমানে পেনক্রিয়াসে পাথর ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। এমন সংকটময় মুহুর্তে তাঁর পাশে দাঁড়িয়েছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে মো. তাজিবুর রহমানের হাতে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
জানা গেছে, তাজিবুর রহমান ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের একজন নিম্নআয়ের ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় কাঁচাবাজারে সবজির দোকান চালিয়ে চার সদস্যের সংসার চলছিল। প্রায় সাত-আট বছর আগে খাদ্যনালিতে পাথর ধরা পড়লে দীর্ঘদিন চিকিৎসার পর ঢাকায় অস্ত্রোপ্রাচার করতে হয়। পরে ডায়াবেটিসে আক্রান্ত হন। কয়েক বছর যেতে না যেতেই পিত্তথলিতে পাথর ধরা পড়লে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়। একের পর এক চিকিৎসা ব্যয় মেটাতে নিজের সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। সম্প্রতি তাঁর পেনক্রিয়াসে পাথর ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা করানো তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, ‘মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।’
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোশারফ হোসেন, এইচ এম জোবায়ের হোসাইন, মাহবুবুল আলম উজ্জ্বল, আব্দুল্লাাহ আল ফাহাদ, এস এম মাসুদ রানা, মুহতাসিম বিল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category