• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। রবিবার (১০ মে) লন্ডনে অনুষ্ঠিত বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এই তরুণ অভিনেতা।
এই জয়ের মাধ্যমে একই চরিত্রে অভিনয়ের জন্য বাফটা ছাড়াও এমি, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, গোথাম ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের স্বীকৃতি পাওয়া অভিনেতাদের তালিকায় নিজের নাম যোগ করলেন ওভেন কুপার। সিরিজটিতে তিনি ১৩ বছর বয়সী কিশোর জেমি মিলারের চরিত্রে অভিনয় করেছেন, যে সহপাঠীকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় জড়িয়ে পড়ে।
এবারের বাফটা টিভি অ্যাওয়ার্ডসে ওভেন কুপারের সিরিজ ‘অ্যাডলেসেন্স’ এবং কমেডি সিরিজ ‘অ্যামান্ডাল্যান্ড’ সবচেয়ে বেশি পুরস্কার জিতে নেয়। এর আগে গত মাসে অনুষ্ঠিত বাফটা টিভি ক্রাফট অ্যাওয়ার্ডসেও দুটি পুরস্কার পেয়েছিল নেটফ্লিক্সের এই লিমিটেড সিরিজটি। এছাড়া জেমির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করা স্টিফেন গ্রাহাম ও ক্রিস্টিন ট্রেমার্কোও স্বীকৃতি পেয়েছেন।
কৌতুক অভিনেতা গ্রেগ ডেভিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডাম স্কট, সেথ রোগেন ও অ্যালান কারের মতো তারকারা। ব্রিটিশ টেলিভিশনে অসাধারণ অবদানের জন্য ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এর সঞ্চালক ডেম মেরি বেরিকে দেওয়া হয় ‘বাফটা ফেলোশিপ’ সম্মাননা। পাশাপাশি ব্রিটিশ ভোক্তা অধিকার ও জনজীবনে দীর্ঘস্থায়ী প্রভাব রাখার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মার্টিন লুইস পান বাফটা টেলিভিশন স্পেশাল অ্যাওয়ার্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category