• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপজয়ী গোলকিপার এবং অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত। অবশেষে অনিশ্চয়তার পর অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলকিপারের জন্য চেলসিকে গুণতে হচ্ছে ৭৫ লাখ পাউন্ড। জানা গেছে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মার্তিনেজ। যেখানে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ থাকছে।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ফুলহামের বিপক্ষে জয় পেলেও চেলসির এক নম্বর গোলকিপার রবার্ট সানচেজ মারাত্মক দুটি ভুল করে বসেন। সানচেজের এমন পারফরম্যান্সের পরই মার্তিনেজের এজেন্টের পক্ষ থেকে পশ্চিম লন্ডনের ক্লাবটির কাছে ট্রান্সফারের প্রস্তাব পাঠানো হয়।
চলতি মাসের শুরুর দিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার বিষয়টি ভেস্তে যাওয়ার পর থেকেই মার্তিনেজ দল থেকে আলাদা একাই অনুশীলন করছিলেন। অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করা মার্তিনেজ গত মৌসুমে ক্লাবটিকে ইউরোপা লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনেও দারুণ ভূমিকা রাখেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category