• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার দু’দিনেই টেস্ট হারল ইনিংস এবং ৫১ রানের ব্যবধানে। এর আগে সফরের শুরুটা একপেশে দাপট দেখিয়ে। অস্ট্রেলিয়াকে প্রথমবার তাদের মাটিতে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিহাসের স্মরণীয় অবস্থানে উঠেছে।
ম্যাকাই টেস্ট শেষ হতেই রবিবার আইসিসি তাদের দলীয় টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এই মুহূর্তে নাজমুল হাসান শান্তদের রেটিং পয়েন্ট ৭৮।
অবশ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান হয়তো বেশি সময় স্থায়ী হবে না। কারণ রেটিং পয়েন্টে তাদের সঙ্গে পরবর্তী তিনটি দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট। বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়েছে সেই তিন দলের। একধাপ অবনতির পর যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।
পুরুষ ক্রিকেটের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মূলত নম্বর ওয়ান অজিদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারানোর পুরস্কারই পেল বাংলাদেশ। ম্যাকাই টেস্টে জিততে পারলে রেটিং পয়েন্টে তারা আরও এগিয়ে যেতে পারত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category