• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আক্ষেপ মুছে তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জভেরেভের

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: একসময় মনে হচ্ছিল, আলেক্সান্দার জভেরেভের ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্নটা হয়তো অপূর্ণই থেকে যাবে। ফাইনালে উঠেছেন, জয়ের খুব কাছেও গেছেন, কিন্তু শেষ মুহূর্তে বারবার থেমেছেন। সেই জভেরেভই এবার তিন মাসের মধ্যে জিতলেন দুটি গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেনের পর ইউএস ওপেনের ট্রফিটাও উঠল তাঁর হাতে। নিউইয়র্কে ঘরের ছেলে বেন শেলটনকে ৬–৩, ৭–৬ (৭–২), ৫–৭, ৬–২ গেমে হারিয়ে পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।
একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জেতা উন্মুক্ত যুগের মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় এখন জভেরেভ। এর আগে এই কীর্তি ছিল জিমি কনর্স, গিয়ের্মো ভিলাস ও ইয়ানিক সিনারের। আর ইউএস ওপেনের এই জয় দিয়ে ছয় বছর আগের এক আক্ষেপও মুছে ফেললেন জার্মান তারকা। ২০২০ সালে এই টুর্নামেন্টের ফাইনালে দুই সেটে এগিয়ে থেকেও ডমিনিক থিয়েমের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
২০১৪ ইউএস ওপেন গ্র্যান্ড স্লামে ক্যারিয়ার শুরু জভেরেভের। কিন্তু ২০২৫ পর্যন্ত একটাও ট্রফি ছিল না। যদিও তিনবার ফাইনাল আর ছয়বার সেমিফাইনাল খেলে ফেলেছিলেন।
শেষ পর্যন্ত ২০২৬ সাল এল জভেরেভের জন্য সোনায় সোহাগা হয়ে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে সেমিতে আটকে গেলেও জুনে ফ্রেঞ্চ ওপেনে জেতেন ট্রফি। এরপর উইম্বলডনের ফাইনালে উঠে সিনারের কাছে হারলেও ইউএস ওপেনে নামেন শীর্ষ বাছাই হিসেবে।
ফাইনালে ওঠার পথে শীর্ষ ২০–এর কোনো খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়নি তাঁকে। ফাইনালে ৯ নম্বরের শেলটনই ছিলেন প্রথম বড় প্রতিপক্ষ।
জভেরেভের শিরোপার আনন্দের বিপরীতে শেলটনের গল্পটা হতাশার। যুক্তরাষ্ট্রের পুরুষ টেনিসে ইউএস ওপেনের শিরোপা নেই ২০০৩ সালের পর থেকে। সেবার অ্যান্ডি রডিক নিউইয়র্কে শেষবারের মতো যুক্তরাষ্ট্রের হয়ে পুরুষ এককের শিরোপা জিতেছিলেন।
শেলটন এবার সেই অপেক্ষা শেষ করার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ১৯৬৮ সালে আর্থার অ্যাশের পর ইউএস ওপেনের পুরুষ এককে প্রথম কৃষ্ণাঙ্গ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ ছিল তাঁর।
ফাইনালে অবশ্য শুরুটাই ভালো ছিল না শেলটনের। প্রথম গেমেই ডাবল ফল্ট করে সার্ভিস হারান। জভেরেভ সেই সুবিধা আর ছাড়েননি। দ্বিতীয় সেটও টাইব্রেকারে জিতে ২–০–তে এগিয়ে যান। তৃতীয় সেটে শেলটন ঘুরে দাঁড়িয়ে একটি সার্ভিস ব্রেক করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু চতুর্থ সেটের শুরুতেই আবার সার্ভিস হারিয়ে বসেন। সেখান থেকে আর ফিরতে পারেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category