• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান নেওয়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দিল্লিতে মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়া বিরোধী দল ভারতীয় কংগ্রেসের অন্যান্য সদস্যদেরও আটক করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভে অংশ নিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু গতকাল দিল্লিতে তাদের ওপর ব্যাপক হামলা চালায় পুলিশ। এরপর আজ দিল্লির লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভে পুলিশ যে হামলা চালিয়েছে সেটির জবাব নিতে আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যান কংগ্রেস নেতারা।
তারা দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর মোদি সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানায়। এরপরও অবস্থান নেওয়ায় তাদের জোরপূর্বক আটক করা হয়। রাহুল গান্ধীকে যখন পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিলেন তখন তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে। এদিকে সোমবার তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হয়েছিলেন। এরপর তাদের ওপর লাঠিচার্জ ও মারধর করা হয়।
এ নিয়ে রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব মোদি সরকারকে দিতে হবে এবং ভারতীয় তরুণদের ভবিষ্যত নষ্ট করার জন্য মোদিকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category