• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের প্রতিষ্ঠানে গড়ার আহ্বান ডা. জুবাইদার দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসছে আদর্শ শিক্ষকের অভাবেই বাড়ছে নৈতিক অবক্ষয় ও মাদক বিস্তার: রুহুল কবির রিজভী গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য : নাহিদ ইসলাম গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ দেশের জন্য গবেষণা-উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের বিকল্প নেই : আইসিটি মন্ত্রী

আদর্শ শিক্ষকের অভাবেই বাড়ছে নৈতিক অবক্ষয় ও মাদক বিস্তার: রুহুল কবির রিজভী

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়, মানসম্মত শিক্ষার অভাবই নৈতিক অবক্ষয় ও মাদক বিস্তারের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কিন্তু দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের অভাবে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ গড়ে উঠছে না। এর নেতিবাচক প্রভাব সমাজের সর্বস্তরে পড়ছে।
রিজভী বলেন, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং পেশার প্রতি আগের মতো দায়বদ্ধতা না থাকায় শিক্ষার মান ক্রমেই কমে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া কখনোই আলোকিত ও মানবিক শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও মাঠপর্যায়ে দায়িত্বহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কর্মসূচির সুফল সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পৌঁছাচ্ছে না। বিশেষ করে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের খাদ্য নিয়ে যারা অনিয়ম করে তারা মানবতার শত্রু।
রিজভী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতির সমালোচনা করে বলেন, যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত না হলে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত ও স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের জায়গা হিসেবে নয়, জ্ঞান ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষকরা বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলেন এবং কোনো নোটিশ ছাড়া শিক্ষক ও কর্মচারীদের চাকরিচ্যুত করার বিষয়টিও বক্তব্যে জানিয়ে শিক্ষকরা অভিযোগ করেন। এ সময় মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের বিশেষ কমিটির সভাপতি মো. হামিদুল হক মানিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বিশেষ কমিটির সদস্য মো. সাখাওয়াত হোসেন খান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা, বিশেষ কমিটির শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ ও মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজে সদস্য সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category