• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
গোসাইরহাটে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা সেই স্থানে গ্যাসের উপস্থিতি নেই: বাপেক্স পলাশবাড়ীর কালীবাড়ীহাট চামড়ার বাজারে বিক্রেতা আছে, ক্রেতা নেই ঝিনাইদহে ফজরের নামাজ চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠাকুরগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ সরাইলে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত খুলনায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আরও ৩৩ পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ কুষ্টিয়ায় অপহৃত তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ২ কুড়িগ্রাম সীমান্তে বারবার চেষ্টাতেও পুশ ইনে ব্যর্থ বিএসএফ নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলো পুরোদমে সরগরম

আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে মিসৌরির কানসাস সিটিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। শহরটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের বেস ক্যাম্প। এই শহরেই একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। ঘটনাস্থলটি ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজের বেশ কাছে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার ভোর চারটার দিকে ট্রুস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে আর মেসিদের অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে। আর্জেন্টিনার ক্যাম্পে এর কোনো আঁচ পাওয়ার কথা নয়। তবে স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category