• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

আর্জেন্টিনার হয়ে তুমি যা জিতেছ, তার প্রতি শ্রদ্ধা—মেসিকে রোনালদো

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দুই মহাতারকার লড়াইটা বহু বছরের। মাঠে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার সেই প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ে শ্রদ্ধা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। বিদায়ী ম্যাচে একটি গোল করেন মেসি। দুটি গোলে সহায়তাও করেছেন।
ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে দীর্ঘ বার্তা দেন ৩৯ বছর বয়সী মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি–সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। কিন্তু আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ। বিদায়ী বার্তায় তিনি সতীর্থ, সমর্থক, ক্লাব ও কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন।
মেসি লিখেছেন, ‘আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সব সময়ই বলি, তিনি আমাদের সাহায্য করেছেন—জীবিত থাকতে যেমন পাশে ছিলেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে আছেন।’
মেসির এই পোস্টে প্রতিক্রিয়া জানান রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পরও পর্তুগাল অধিনায়ক মেসির অর্জনের প্রশংসা করেন।
আর্জেন্টাইন কিংবদন্তির পোস্টে রোনালদোর মন্তব্য, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’ এদিকে রোনালদো নিজে আছেন বিপাকে। জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর পর্তুগাল কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছে। পর্তুগালের জার্সিতে তাঁর ভবিষ্যৎ কী হবে, সেটা নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category