• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : স্প্যানিশ জায়ান্ট ক্লাবের রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর দাবি উঠেছে। মূলত এই দাবিটি তুলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের ক্রীড়া সাংবাদিক টমাস রনসারো। রোনালদো মাদ্রিদ ছাড়ার আট বছর পর রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে একটি নতুন প্রাক-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
রনসেরো প্রস্তাব করেছেন, নতুন মৌসুম শুরুর আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আয়োজন করে ঐতিহ্যবাহী ৪০তম সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক।
প্রস্তাবিত এই বিশেষ ম্যাচে রোনালদো আল-নাসরের অধিনায়ক হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবেন এবং ক্লাবের সমর্থকদের সামনে আরও একবার সম্মানিত হবেন।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন এই পর্তুগিজ সুপারস্টার।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর দেড় মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ২০২৩ সালের শীতে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি। আল-নাসরের সাথে চুক্তির শেষ মৌসুম চলায় রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য অবসরের গুঞ্জনও ডালপালা মেলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category