• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

‘আলফা’ নিয়ে আলোচনা ও ট্রলিংয়ের শিকার আলিয়া ভাট, পাশে দাঁড়ালেন করণ জোহর

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আলোচনা ও ট্রলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। সবমিলিয়ে এমন প্রতিকূল সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন প্রভাবশালী নির্মাতা করণ জোহর। তাকে ও তার সিনেমা নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন এই নির্মাতা।
নিন্দুকদের জবাব দিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন করণ জোহর। লেখেন, যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ‘আলফা’ বক্স অফিসে একটি শক্ত সূচনা করেছে। এটি প্রমাণ করে যে সাধারণ দর্শকেরা অনলাইনের বিষাক্ত নেতিবাচকতার অনেক ঊর্ধ্বে এবং তারাই আসল যোদ্ধা।
আলিয়ার থিয়েট্রিকাল পুল বা দর্শক টানার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় পর্দার এই চমৎকার প্রদর্শনীর প্রভাব নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ট্রল বা নেতিবাচক মনোভাব বাদ দিয়ে দর্শকদের সিনেমা হলে গিয়ে এটি উপভোগ করার এবং ‘ডুমস্ক্রোলিং’ বা অনলাইনে অনবরত নেতিবাচক খবর খোঁজা বন্ধ করুন।
গত ২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান সিনেমা ‘আলফা’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নানামুখী চ্যালেঞ্জ ও অনলাইনের নেতিবাচক প্রচারণার মধ্যেও মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটি নেট ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। আর প্রথম দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ রুপি। যদিও সংশ্লিষ্ট ও সমালোচকদের কাছে এই আয় যথেষ্ট নয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটিতে আলিয়া ভাটের সঙ্গে অন্য এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর। বিশেষ অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category