• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি ৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

ইংল্যান্ড পুরুষ দলের কোচ হলেন সাবেক নারী ক্রিকেটার সারাহ টেইলর

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারাহ টেইলরকে পুরুষ দলের আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিল্ডিং কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স (এ দল) দলের দায়িত্ব পালন করেন। এখন পর্যন্ত কেবল কিউই সিরিজে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হলেন সারাহ।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সারাহ বিশ্বের নারী-পুরুষ উভয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচিত হতেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ইংলিশদের বিশ্বকাপ জয়েও ৩৬ বছর বয়সী এই তারকা দারুণ ভূমিকা রেখেছিলেন। খেলোয়াড়ী অধ্যায় শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হন সারাহ, কাউন্টির পুরুষ ক্রিকেট দল সাসেক্স এবং ম্যানচেস্টার অরিজিনালসের দায়িত্ব পালন করেছেন তিনি।
সারাহ পুরুষ ক্রিকেটে জাতীয় দলের প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন। গতকাল (বুধবার) ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে তার দায়িত্বের বিষয় নিশ্চিত করেন ইংলিশ মেন্স ক্রিকেটের পরিচালক রব কি। পরের সপ্তাহে ৩৭ বছর পূর্ণ হবে সারাহ’র, তার আগে কোচিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
বেন স্টোকসের দল লর্ডসে আগামী ৪ জুন থেকে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পরের দুই ম্যাচ ওভালে ১৭ জুন ও ট্রেন্ট ব্রিজে ২৫ জুন থেকে শুরু হবে। এই সিরিজ দিয়ে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে সারাহ টেইলরের অভিষেক হবে।
ইংলিশ ক্রিকেটের পরিচালক রব কি জানিয়েছেন, ‘আমার মতে তিনি তার কাজে এই অঙ্গনের অন্যতম সেরা। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। তারাও তার ভূয়সী প্রশংসা করেন। সুতরাং আমরা যা দেখছি, তাতে তিনি এই কাজে (ফিল্ডিং কোচের ভূমিকায়) অন্যতম সেরা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category