• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইউএস ওপেনে গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ভিন্ন এক প্রতিপক্ষের মুখোমুখি হলেন নারী এককের শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা। কামিলা রাখিমোভার বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমে জেতা এই বেলারুশ টেনিস খেলোয়াড় গাঁজার তীব্র গন্ধে একাধিকবার বেসামাল হয়েছেন। সার্ভ করার সময় মনোযোগে বিঘ্ন ঘটার পর চেয়ার আম্পায়ারের সহায়তা চান সাবালেঙ্কা।
আগে কখনোই টেনিস কোর্টে এতটা তীব্র গন্ধ পাননি বলে জানান বেলারুশের এই তারকা। ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ‘আমি জানি না, গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। জানি না। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবে।’
লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছোড়ার পর সেটি আর মারেননি, মাটিতে পড়তে দেন সাবালেঙ্কা। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে। স্পষ্টতই কোনো একটি বিষয় তাকে বিরক্ত করছিল। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সহায়তা চান তিনি। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবালেঙ্কা বলেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও অবশ্য বিষয়টি নিয়ে হাস্যরস করতে দেখা যায় নারী টেনিসের শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে। এমনকি দর্শকরা তার ম্যাচ আরও উপভোগ করতেই হয়তো এমন কিছু করছেন– এমন প্রশ্নেও মজা করে উত্তর দেন তিনি, ‘হয়তো (আমার খেলা) খুব দ্রুতগতির, তাই তারা একটু ধীর করতে চাইছে। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।’
এর আগে নিক কিরিওস ও মারিয়া সাকারির মতো খেলোয়াড়রাও ম্যাচ চলাকালে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। ইউএস ওপেনের ভেন্যুর পেছনে একটি পার্ক রয়েছে, যেখান থেকেই সাধারণত এই গন্ধ আসতে পারে বলে ধারণা করা হয়। তবে সেদিন ইউএস ওপেনের টেনিস কমপ্লেক্সে কোনো দর্শককে ধূমপান করতে দেখা যায়নি এবং কাউকে সেখান থেকে বেরও করে দেওয়া হয়নি।
অনাকাঙ্ক্ষিত এই বিষয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার এক বিবৃতিতে বলেন, ‘ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এই স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকছি। নিরাপত্তা ও অতিথিসেবা দলকে কেউ ধূমপান করছে বলে জানানো হলে তারা ব্যবস্থা নেয়। নিউইয়র্কে এটি বৈধ হলেও পার্ক অঞ্চল, টেনিস সেন্টারে যে ধূমপান নিষিদ্ধ সেসব জানিয়ে দেওয়া হয়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category