• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: দারুণ ফর্মে আছেন বাংলাদেশি বংশোদ্ভুত ‍মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে ১৪ বছর বয়সে আমেরিকান যেকোনো শীর্ষ লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তার অভিষেক হয়। তবে প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য তাকে চলমান মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই পুরো সময়টা জুড়ে নৈপুণ্য দেখিয়ে আবারও ইতিহাসের পাতায় নাম তুললেন কাভান।
মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে তিনি টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন। রবিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে একটি গোল করেছেন কাভান সুলিভান। এর মধ্য দিয়ে রেড বুলসের সাত ম্যাচের অপরাজেয় ধারা ভেঙে দিয়েছে তার দল।
রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষ দুজনের বাধা এড়িয়ে বাঁ পায়ে দূরের পোস্টে বল জড়ান সুলিভান। টানা দ্বিতীয় ম্যাচে এবং চলতি মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তিনি তৃতীয় গোল করলেন। ৫০তম মিনিটে কাভানের গোলে ফিলাডেলফিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি তৃতীয় খেলোয়াড়, যিনি টানা চারটি ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে অবদান রেখেছেন। এর আগে মিলান ইলোস্কির ক্যারিয়ারসেরা ১১তম গোলের সুবাদে ম্যাচের ২১ মিনিটে প্রথম লিড নেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের প্রথম দুটি গোলের ক্ষেত্রে ইন্ডিয়ানা ভ্যাসিলিভ এবং ড্যানলি জিন জ্যাকস– উভয়েই এই মৌসুমে নিজেদের প্রথম দুটি অ্যাসিস্টের দেখা পান।
৬৫তম মিনিটে ১৮ বছর বয়সী আরেক প্রতিভাবান ফুটবল নীল পিয়েরে গোল করে দলের ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ১৮ বছর বয়সী এই নতুন মিডফিল্ডারের জন্য এটি ছিল সপ্তম ম্যাচে চতুর্থ গোল। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কি এই গোলে সহায়তা করেন। ৭৪ মিনিটে গোল করে রেড বুলসের হয়ে ব্যবধান (৩-১) কমান এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। গত মৌসুমে ১৭টি গোল করার পর চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category