• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ শরীয়তপুরের গোসাইরহাটে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, আতঙ্কে এলাকাবাসী পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন উধাও

ইরাককে বিশ্বকাপে তোলা স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইরাক এবার ফুটবল বিশ্বকাপ খেলবে ৪০ বছর পর। যাঁর গোলে প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে ইরাক বিশ্বকাপ নিশ্চিত করেছে, সেই আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় জেরার পর হুসেনকে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হলেও দলের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হয়নি। শনিবার ভোরে ইরাক দল শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এরপর তাঁকে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করা হয়। অন্যদিকে দলের আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেয়া হয়নি।
এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা হুসেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পাঠানো বার্তার কোনো জবাব দেয়নি।
এদিকে বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে প্রিয় দলকে স্বাগত জানাতে ভোররাতেই বিমানবন্দরে ভিড় করেছিলেন ইরাকি সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকে ইরাকের পতাকা হাতে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাঁদের সঙ্গে ছবি তুলছেন।
আগামী বৃহস্পতিবার (১১ জুন) শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে খেলবে ইরাক, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category