• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস চায়না এক্সিম ব্যাংক প্রেসিডেন্টের নতুন আইফোন কেনার সময় আসল-নকল চেনার মূল উপায় কোন পদ্ধতিতে ডিম খাওয়া ভালো? বেড়াতে যাওয়ার পরিকল্পনা: ভারতের ছত্তীসগঢ়ের মৈনপাট হতে পারে দারুণ পছন্দ পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এ আন্তসরকার ফোরামের অন্যতম লক্ষ্য।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের কক্ষ ত্যাগের ঘটনা সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বিদ্যমান মতপার্থক্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি ইরান, তুরস্ক, কুয়েত, পাকিস্তান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরাও হারজগের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ত্যাগ করেন। তবে কাতারের আমিরসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা কক্ষে অবস্থান করেন।
সিআইসিএর এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে এমন কয়েকটি দেশও রয়েছে, যাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে ইসরায়েলি প্রেসিডেন্টের উপস্থিতি ও বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউটের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হলেও এ পদক্ষেপের কারণ সম্পর্কে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category