• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি ৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

ঈদুল আজহায় আসছে নীহা- অপূর্ব’র নতুন নাটক মায়া পাখি

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন : পরিচালক জাকারিয়া সৌখিন এবং অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা—এই তিনজনকে ঘিরে তৈরি হয়েছে দর্শকপ্রিয় এক ‘টিম’। মনদুয়ারী দিয়ে একসঙ্গে পথচলা শুরু। পরে মেঘবালিকা দিয়েও দর্শকের প্রশংসা কুড়ান তাঁরা। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় আসছে এই টিমের নতুন নাটক মায়া পাখি। নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। এই সময়েও মেয়েটি খুব সাধারণ জীবন যাপন করে। নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ।
অভিনেতা অপূর্বের কাছে মায়া পাখি বিশেষ একটি কাজ। কারণ, নাটকটির জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি ও শুটিং করেছেন তিনি। এমনকি শুটিংয়ের আগে প্রি-প্রোডাকশন পর্যায়েও যুক্ত ছিলেন। অপূর্ব বলেন, ‘এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।’
একসময় অপূর্বের সঙ্গে অভিনয় করতে ভয় কাজ করত বলে জানান নাজনীন নীহা। তবে নিয়মিত কাজের ফলে এখন তাঁদের বোঝাপড়া বেশ ভালো। নীহা বলেন, ‘কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’ জাকারিয়া সৌখিন জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category