• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা অধিকাংশ ব্যাংকই মানছে না। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে গড় স্প্রেড দাঁড়িয়েছে প্রায় ৬ শতাংশে। সবচেয়ে বেশি ব্যবধান বিদেশি ব্যাংকগুলোতে, ৮ দশমিক ১৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় স্প্রেড ৫ দশমিক ৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোর ৫ দশমিক ৫৬ শতাংশ। এতে ঋণের সুদ কমিয়ে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্যাংক আমানতের বিপরীতে গ্রাহককে যে গড় সুদ দেয় এবং ঋণ বিতরণের বিপরীতে যে গড় সুদ আদায় করে, এ দুইয়ের পার্থক্যই স্প্রেড। গত জুনে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আনতে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য ঋণ এবং আমানতের গড় ভারিত সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ঋণের তুলনায় আমানতে কম সুদ দেওয়ার প্রবণতা ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশে বাধা তৈরি করছে।
সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পাঁচটির স্প্রেড ছিল ৪ শতাংশের বেশি। এর মধ্যে সোনালী ব্যাংকের ৫ দশমিক ৮৩ শতাংশ, জনতা ব্যাংকের ৫ দশমিক ২০ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের ৫ দশমিক ০৩ শতাংশ।
বেসরকারি ৪৩টি ব্যাংকের মধ্যে ৪০টির স্প্রেড নির্ধারিত সীমা ছাড়িয়েছে। এ খাতে সর্বোচ্চ ৯ দশমিক ৭৬ শতাংশ স্প্রেড রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ঋণের গড় সুদহার ১৬ দশমিক ২৭ শতাংশ, বিপরীতে আমানতের সুদহার ৬ দশমিক ৫১ শতাংশ।
এ ছাড়া ডাচ্‌-বাংলা ব্যাংকের স্প্রেড ৮ দশমিক ৭৬ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৫ শতাংশ। তবে বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এবি ব্যাংক ৪ শতাংশের নিচে স্প্রেড রাখতে পেরেছে। এর মধ্যে এবি ব্যাংকের স্প্রেড মাত্র ০ দশমিক ৬৭ শতাংশ।
বিদেশি খাতের নয়টি ব্যাংকের কোনোটিই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে স্প্রেড রাখতে পারেনি। এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্প্রেড সর্বোচ্চ ৯ দশমিক ৭৯ শতাংশ। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৯ দশমিক ১৯ শতাংশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৭ দশমিক ৯৬ শতাংশ।
ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের ঋণ বিতরণ বাড়ছে না। পাশাপাশি আগে দেওয়া ঋণ ও সংগৃহীত আমানতের সুদহারের কাঠামো দ্রুত সমন্বয় করাও কঠিন। ফলে অনেক ব্যাংকের স্প্রেড এখনো নির্ধারিত সীমার ওপরে রয়েছে। এ পরিস্থিতিতে ঋণের সুদহার কমিয়ে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন বাড়ানোর কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category