• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

‘এখানেই শেষ’ বলে কি অবসরই নিলেন নেইমার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’
বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ম্যাচটি হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১৬ বছর পর একই স্টেডিয়ামেই জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার ইঙ্গিত ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কণ্ঠে।
নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করেছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপে পৌঁছাতে পৌঁছাতে ব্রাজিলের শিরোপাখরা দাঁড়াবে ২৮ বছরে, যা ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ।
রবিবার দিবাগত রাতের এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সান্তোসে খেলা এই ফরোয়ার্ড। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা।
নেইমার ‘সব শেষ’ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণাই বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তাঁর ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category