• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

এবারের মেট গালা ২০২৬-এর থিম ছিল ‘কস্টিউম আর্ট’

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ‘মেট গালা’ এমন একটি আয়োজন, যার জন্য সারা বিশ্বের তারকারা অধীর অপেক্ষায় থাকেন। এ বছরও তার ব্যতিক্রম ছিল না। প্রতিবছরের মতো এ বছরের মে মাসের প্রথম সোমবার মেট গালার জমকালো আসর বসেছিল।
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে এবার বেশ কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। অতিথিদের আরও ভালো অভিজ্ঞতা দিতে খাবার থেকে শুরু করে টিকিট—সবকিছুতেই ছিল নতুনত্ব। এ বছর ভারত থেকে মেট গালায় অংশ নিয়েছেন চিত্রনির্মাতা করণ জোহর, ইশা আম্বানি, উদ্যোক্তা অনন্যা বিড়লা, জয়পুরের রাজপরিবারের গৌরবী কুমারী ও সাওয়াই পদ্মনাভ সিংহ, সমাজসেবী সুধা রেড্ডি, ডিজাইনার মনীশ মালহোত্রা, সমাজসেবী ও ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালা।
এবার মেট গালা ২০২৬-এর থিম ছিল ‘কস্টিউম আর্ট’। পাশাপাশি রেড কার্পেটের ড্রেস কোড ছিল ‘ফ্যাশন অব আর্ট’। ১০ মে শুরু হতে যাওয়া বসন্ত প্রদর্শনীকে ঘিরেই এই থিম নির্ধারণ করা হয়েছিল। মানবদেহকে একটি জীবন্ত ক্যানভাস হিসেবে তুলে ধরে ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করাই ছিল এর উদ্দেশ্য। এ বছর প্রদর্শনীতে ভাস্কর্য গ্যালারিও রাখা হয়েছিল, যেখানে প্রকৃতি ও শিল্পের মেলবন্ধন ফুটে উঠেছিল।
এই অনুষ্ঠানে অংশ নিতে তারকাদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছিল। ২০২৬ সালে মেট গালার টিকিটের দাম রাখা হয়েছিল প্রায় ১ লাখ ডলার, যেখানে ২০২৫ সালে তা ছিল ৭৫ হাজার ডলার। টেবিল রিজার্ভেশনের প্রাথমিক মূল্য বেড়ে হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। সাধারণত এখানে অংশ নেওয়া তারকারা বড় ফ্যাশন হাউসের পোশাক পরেছিলেন।
এবার অতিথিদের এমন খাবার পরিবেশন করা হয়েছিল, যাতে পেঁয়াজ ও রসুন ছিল না। পাশাপাশি এমন কোনো খাবার দেওয়া হয়নি, যা পোশাকে দাগ ফেলতে পারে। ২০১৫ সাল থেকে চালু থাকা ‘নো ফোন’ নীতিও এ বছর বজায় রাখা হয়েছিল, অর্থাৎ না ইনস্টাগ্রাম স্ক্রলিং, না স্টোরি পোস্ট করা, আর না খাওয়ার মাঝে সেলফি তোলা যাবে।
খ্যাতনামা মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নিয়মগুলো কার্যকর হয়ে যায়। সবচেয়ে জনপ্রিয় নিয়ম হলো—ডিনারের সময় ফোন ব্যবহার না করা। তবে আগে কিছু তারকা লুকিয়ে শৌচাগারে সেলফি তুলে ভাইরাল হয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফোন ব্যবহার করা নিষিদ্ধ।
মেট গালায় ধূমপান একেবারেই অনুমোদিত নয়। এর মধ্যে ই-সিগারেটও অন্তর্ভুক্ত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এর কারণ হলো জাদুঘরের কোটি টাকার শিল্পকর্ম ও দামি ডিজাইনার পোশাককে সুরক্ষিত রাখা। তবে কিছু তারকা আগে এই নিয়ম ভেঙেছেন, কিন্তু আয়োজকেরা বিষয়টি মোটেও পছন্দ করেন না।
মেট গালা ২০২৬ শুরুর আগেই একটি বিতর্ক সামনে এসেছিল। ব্যবসায়ী জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজকে সহসভাপতি করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। নিউইয়র্ক শহরে ‘বেজোস’কে মেট গালা থেকে বর্জন করার পোস্টারও লাগানো হয়েছিল। সমালোচকদের দাবি ছিল, এই আয়োজন এখন শিল্পের চেয়ে ধনীদের করপোরেট শক্তি প্রদর্শনের জায়গা হয়ে উঠছে।
৪ মে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়েছিল এই আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট। ভারতীয় দর্শকেরা এটি ‘ভোগ’–এর ইউটিউব চ্যানেলে সরাসরি দেখেছেন। ভারতীয় সময় অনুযায়ী, ৫ মে রাত ৩টা ৩০ মিনিটে এটি সম্প্রচার হয়েছিল। অনুষ্ঠানে ভারতীয় তারকাদের পাশাপাশি বহু হলিউড তারকাও অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category