• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

খান সুমন, কচুয়া: কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় রোপা আমন-২০২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি ও ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ,বৃক্ষের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ বাবদ কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টায় কচুয়া উপজেলা কৃষি অফিস চত্বরে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলী।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান লেখন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন,সাংবাদিক শেখ হুমায়ুন সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা বৃক্ষের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য সামগ্রী গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category