• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
কচুয়ায় বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদকবিরোধী ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা বাগেরহাট খানজাহান আলী (রহ.)-এর মাজারের সেই কুমিরটি এখনও খাবার মুখে তোলেনি বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮ বরিশালে সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম টেকনাফে ভারি বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘর প্লাবিত রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা সখীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিরোজপুরে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটকে তালা দিলেন শিক্ষার্থীরা

কচুয়ায় বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদকবিরোধী ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

​খান সুমন, কচুয়া: ​বাল্যবিবাহ, শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাগেরহাটের কচুয়া উপজেলা জুড়ে পরিচালিত হয়েছে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা। কচুয়া উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ‘কচুয়া এরিয়া প্রোগ্রাম’-এর যৌথ উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। প্রচারণায় স্থানীয় অভিভাবক, কিশোর-কিশোরী এবং সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা দিক তুলে ধরা হয়। স্থানীয়রা বলেন, একটি শিশুর হাতে থাকার কথা বই, কিন্তু নানা কারণে অনেক শিশু আজ শ্রমে নিয়োজিত হচ্ছে। এছাড়া বাল্যবিবাহের কারণে অকালে ঝরে পড়ছে অনেক কিশোরীর স্বপ্ন। পাশাপাশি মাদকের ভয়াল থাবায় যুবসমাজের ভবিষ্যৎ আজ হুমকির মুখে। এই সংকট নিরসনে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। ​প্রচার কার্যক্রমের সময় জনগণকে দেশের প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা হয়।
​আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পাদন, সহায়তা বা অনুমোদন দেওয়া দণ্ডনীয় অপরাধ। এর জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। শিশু শ্রমে নিয়োগ এবং মাদক সেবন, বহন, বিক্রয় ও প্রচারের সঙ্গে জড়িত থাকাও আইনত গুরুতর অপরাধ।
​সচেতনতামূলক এই প্রচারণায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা কোনো শিশুকে কাজে নিযুক্ত না করেন, বাল্যবিবাহ কঠোরভাবে প্রতিরোধ করেন এবং প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করেন। মাদককে ‘না’ বলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
​যেকোনো অপ্রীতিকর ঘটনা বা তথ্য তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তার জন্য নিচের নম্বরগুলোতে বিনামূল্যে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে:
​জাতীয় জরুরি সেবা: ৯৯৯,সরকারি সহায়তা: ৩৩৩,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন: ১০৯,শিশু সহায়তা হেল্পলাইন: ১০৯৮। কচুয়া উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও আলোকিত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category