• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিলের নির্দেশ ও প্রশাসককে অব্যাহতি

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: কয়েক দিন আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৯ আগস্ট) দুপুরে কমলাপুর স্টেডিয়াম আকস্মিক পরিদর্শনে যান। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অসঙ্গতি দেখতে পান। জাতীয় স্টেডিয়ামের মতো কমলাপুর স্টেডিয়ামেও দোকানপাট রয়েছে। এমনকি অটো রিকশা গ্যারেজও আছে। এতে খেলার পরিবেশ বিঘ্ন ঘটছে। আজ স্টেডিয়াম পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামের দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যে সব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট তাদের স্থানান্তর করা যেতে পারে।’
জাতীয় স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামেও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে চান ক্রীড়াঙ্গনের অভিভাবক, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল দল, জুনিয়র ফুটবল প্রতিযোগিতা হয়। মাঠে খেলার পর ফুটবলাররা ড্রেসিংরুমে যেতে পারেন না বিদ্যুৎ না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। এ রকম পরিস্থিতির জন্য কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শফি কামাল স্টেডিয়ামের প্রশাসক হলেও মূলত জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category