• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline
বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা গাইবান্ধায় ধানের কম হওয়ায় কৃষকরা বিপাকে মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে, ৮ জনের মধ্যে ৬ স্পেনের কোচ বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে কোচ হ্যান্সি ফ্লিক কাতারের সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: যোগ করা সময়ের ৯ মিনিটে শেষ কয়েক সেকেন্ডের খেলা চলছিল। তখনই আল নাসরের অর্ধে থ্রো–ইন পেয়েছিল আল হিলাল। দূরত্ব এত বেশি ছিল যে আল হিলালের খেলোয়াড় ও সমর্থকেরাও হয়তো গোলের কথা ভাবেনি। আল নাসর শিবিরও তখন শিরোপা–উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত।
এমন পরিস্থিতিতেই আল হিলাল তারকা মিলাঙ্কোভিচ–সাভিচ থ্রো–ইনটা করেন। কিন্তু আল নাসরের ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তো অবিশ্বাস্যভাবে বলটা ধরতে পারেননি! তাঁর সতীর্থ ইনিগো মার্তিনেজের ধাক্কায় হাত ফসকে বল জড়াল জালে। নিশ্চিত জিততে থাকা ম্যাচটা মুহূর্তের মধ্যে আত্মঘাতী গোলে ১–১ ড্রয়ে শেষ হলো। এর আগে ম্যাচে আল নাসরের হয়ে ৩৭ মিনিটে গোল করেন মোহাম্মদ সিমাকান।
এই ড্রয়ে পিছিয়ে গেল আল নাসরের শিরোপা–উৎসব। এভাবে শিরোপা হাতছাড়া করা যেন মানতে পারছিলেন না ৮৩ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চোখে–মুখে হতাশা, বিষণ্নতা আর অবিশ্বাস নিয়ে বেঞ্চে বসে ছিলেন। এমনকি টানেল দিয়ে চলে যাওয়ার সময়ও নিজের হতাশা প্রকাশ করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা জয় এভাবে ঝুলে যাওয়ার বিষয়টি যেন মানতেই পারছিলেন না রোনালদো। অন্য দিকে এই ড্রয়ে এখনো আল হিলালের শিরোপা জেতার আশা বেঁচে থাকল। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে তারা ৫ পয়েন্টে এগিয়ে আছে। ২০ মে দামাককে হারাতে পারলেই আল নাসর লিগ জয় নিশ্চিত করবে। তার আগে ১৬ মে নিওমের বিপক্ষে আল হিলাল জিততে না পারলেও শিরোপা যাবে আল নাসরে।
এর মধ্যে আরও একটি শিরোপা জেতার সুযোগ আছে আল নাসরের। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে তাদের প্রতিপক্ষ গাম্বা ওসাকা। অর্থাৎ আল হিলাল যদি নিওমের বিপক্ষে পয়েন্ট হারায় এবং আল নাসর যদি গাম্বা ওসাকাকে হারাতে পারে, তবে এক দিনেই দুই শিরোপা জেতার সুযোগ আছে রোনালদোর।
মঙ্গলবার রাতে শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশায় ভেঙে পড়তে দেখা গেলেও ম্যাচ শেষে সবাইকে মাথা উঁচু রাখতে বলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘স্বপ্ন এখন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র এক ধাপ! আজ রাতে দারুণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category